পেশকারকে না দিলে ফাইল নিচে
আদালত · সারা দেশে
প্রতি তারিখে পেশকারকে কমপক্ষে পাঁচশ দেওয়ার রেওয়াজ। না দিলে মামলা সেদিন ডাকে না, বা এমন তারিখ দেয় যেদিন সাক্ষী আসতে পারবে না।
- কোন ধাপে
- তারিখ পাওয়া
- কে জড়িত
- বেঞ্চ সহকারী (পেশকার)
- সাধারণত
- ৳৫০০
একটা অভিযোগ একটা ঘটনা, একটা কৌশল পুরো ব্যবস্থার নকশা। যে অফিসে যাচ্ছেন, যাওয়ার আগে পড়ে যান — চিহ্নটা চিনলে ফাঁদটাও চেনা যায়।
কৌশল জানানঅভিযোগের ফর্মেই লেখা হয় — "এখানে কীভাবে নেওয়া হয়" আগে থেকেই বাছা থাকবে, শুধু অফিসটা বেছে নিন।
৪টি কৌশল মিলেছে
আদালত · সারা দেশে
প্রতি তারিখে পেশকারকে কমপক্ষে পাঁচশ দেওয়ার রেওয়াজ। না দিলে মামলা সেদিন ডাকে না, বা এমন তারিখ দেয় যেদিন সাক্ষী আসতে পারবে না।
আদালত · সারা দেশে
জামিন হওয়ার পর জামিননামা জমা দিতে গেলে পাঁচশ থেকে এক হাজার টাকা বকশিশ না দিলে কাগজ নেয় না। বিকেল হয়ে গেলে বলে কাল, আরেক রাত হাজতে।
আদালত · সারা দেশে
সমন জারিকারক বলে ঠিকানায় কাউকে পাওয়া যায়নি। খরচ দিলে পরের সপ্তাহেই জারি হয়। প্রতিবার সমন মানে প্রতিবার খরচ।
আদালত · সারা দেশে
রায় বা আদেশের নকল তুলতে সাধারণ ফি দিলে এক মাস। জরুরি খরচ দিলে দুই দিন। জামিনের কাগজে এই দেরিটাই হাজতের দিন বাড়ায়।
এটি সরকারি কোনো অভিযোগ কর্তৃপক্ষ নয়। বিস্তারিত