কোন অফিসে কীভাবে নেওয়া হয়
একটা অভিযোগ একটা ঘটনা, একটা কৌশল পুরো ব্যবস্থার নকশা। যে অফিসে
যাচ্ছেন, যাওয়ার আগে পড়ে যান — চিহ্নটা চিনলে ফাঁদটাও চেনা যায়।
কৌশল জানান
অভিযোগের ফর্মেই লেখা হয় — "এখানে কীভাবে নেওয়া হয়" আগে থেকেই বাছা থাকবে, শুধু অফিসটা বেছে নিন।
কৌশল
টাকা দিলে কলেজে ভর্তি করে
নিউ গভঃ ডিগ্রী কলেজ
· রাজশাহী
আমার বন্ধু রাজশাহী বরেন্দ্র কলেজে পড়তো তারপরে তার এক বড় ভাইয়ের মাধ্যমে সে নিউ ডিগ্রী কলেজে ভর্তি হওয়ার সুযোগ পায়। পরবর্তী তার মুখ থেকে জানতে পারলাম সেও এই ব্যবসার সাথে ইনভলভ হয়েছে এবং এটা নিউ ডিগ্রী কলেজের বহু প্রচলিত একটি অভ্যাস। ১৫ থেকে ২৫ হাজার টাকা আদায় করে কলেজে ভর্তি হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও ভর্তি করানো হয়।
- কোন ধাপে
- ভর্তি
- সাধারণত
- ৳২৫,০০০
অযাচাইকৃত
কৌশল
সার্টিফিকেট না থাকলেও সার্টিফিকেট বানিয়ে দিবে বলে আখ্যায়িত করে কলেজের কিরন স্যার
Barnamala Science and Technical and (B.M.) College
· ববিপ্রো আজগড়া তেরখাদা খুলনা, খুলনা
আমার এক ছোট ভাইকে ভর্তি করতে নিয়ে গেলে স্যার বলে ওর তো সার্টিফিকেট নাই। ক্লাস ফোর পর্যন্ত পড়ে আর পড়ে নাই ওকে ক্লাস নাইনে ভর্তি করতে পারব কিন্তু কিছু টাকা লাগবে এইট পাশের সার্টিফিকেট বানিয়ে দেবো এই আনুমানিক ৭ থেকে ১২ হাজার টাকার মতো লাগতে পারে।
- কোন ধাপে
- ভর্তি
- কে জড়িত
- শিক্ষক
- সাধারণত
- ৳৭,০০০
অযাচাইকৃত
কৌশল
শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর একটি মোটা অংকের টাকা প্রতিবছর মেরে দেওয়া হয়
লক্ষ্মীপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট
· লক্ষ্মীপুর সদর , বাইশমারা ১০ নং ওয়ার্ড, লক্ষ্মীপুর
শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ট্যুর ও ট্রেনিংয়ের জন্য প্রতিবছর সরকারি ও বেসরকারি বিভিন্ন খাত থেকে পাঁচটি ডিপার্টমেন্টে ৭০,০০০+ করে মোট ৩,৫০,০০০+ টাকা আসে। কিন্তু এই বরাদ্দের কোনো অংশই শিক্ষার্থীদের পেছনে ব্যয় করা হয় না। এছাড়া ভবন নির্মাণের কাজেও কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব অনিয়মের বিরুদ্ধে কোনো শিক্ষার্থী আওয়াজ তুললে তার প্র্যাকটিক্যাল মার্ক কেটে নেওয়া হয়।
- কে জড়িত
- শিক্ষক
- সাধারণত
- ৳৩৫০,০০০
অযাচাইকৃত
কৌশল
সার্টিফিকেট নিবা চা-নাস্তার টাকা দিবা না?
সরকারি আজিজুল হক কলেজ
· বগুড়া
সার্টিফিকেট ও রেজিষ্ট্রেশন তুলতে গেলে সরাসরি বলে চা-নাস্তার টাকা না দিলে দিবো না।
- কোন ধাপে
- সার্টিফিকেট বা মার্কশিট
- কে জড়িত
- ক্লার্ক
- সাধারণত
- ৳৫০০
অযাচাইকৃত
কৌশল
সংবাদমাধ্যমে প্রকাশিত নকশা
মৃত শিক্ষকের পাওনা তুলতে পরিবারের কাছে ঘুষ
শিক্ষা প্রতিষ্ঠান / শিক্ষা অফিস · সারা দেশে
মৃত শিক্ষকের পেনশন বা কল্যাণ তহবিলের টাকা তুলতে গেলে পরিবারকে বলে ফাইল আটকে আছে, মোট পাওনার দশ ভাগ দিলে ছাড়া হবে।
- কোন ধাপে
- এমপিও
- কে জড়িত
- শিক্ষা অফিসের কর্মচারী
- সাধারণত
- ৳১০০,০০০
কৌশল
সংবাদমাধ্যমে প্রকাশিত নকশা
সার্টিফিকেট সংশোধনে বোর্ডে দালাল
শিক্ষা প্রতিষ্ঠান / শিক্ষা অফিস · সারা দেশে
নামের বানান ঠিক করতে বোর্ডে গেলে বলে শুনানির তারিখ ছয় মাস পর। বাইরের দালাল বলে পাঁচ হাজারে এক মাসে হয়ে যাবে, ভেতরে লোক আছে।
- কোন ধাপে
- সার্টিফিকেট বা মার্কশিট
- কে জড়িত
- দালাল + বোর্ডের কর্মচারী
- সাধারণত
- ৳৫,০০০
কৌশল
সংবাদমাধ্যমে প্রকাশিত নকশা
ভর্তি লটারির বাইরে খরচে সিট
শিক্ষা প্রতিষ্ঠান / শিক্ষা অফিস · সারা দেশে
লটারিতে না এলেও বলে ম্যানেজিং কমিটির কোটায় হবে, উন্নয়ন ফি দিতে হবে। রসিদ ছাড়া নগদ। প্রথম শ্রেণিতেও এই খরচ।
- কোন ধাপে
- ভর্তি
- কে জড়িত
- প্রতিষ্ঠান প্রধান / অফিস সহকারী
- সাধারণত
- ৳৩০,০০০
কৌশল
সংবাদমাধ্যমে প্রকাশিত নকশা
শিক্ষকের বদলিতে অফিসের ফাইল খরচ
শিক্ষা প্রতিষ্ঠান / শিক্ষা অফিস · সারা দেশে
বদলির আবেদন জমা দিলে বলে শূন্যপদ নেই। খরচ দিলে শূন্যপদ বের হয়। যে স্কুলে যেতে চান, তার দূরত্বের সঙ্গে খরচ বাড়ে।
- কোন ধাপে
- বদলি
- কে জড়িত
- শিক্ষা অফিসের কর্মচারী
- সাধারণত
- ৳২০,০০০
কৌশল
সংবাদমাধ্যমে প্রকাশিত নকশা
এমপিওভুক্তির ফাইলে ধাপে ধাপে খরচ
শিক্ষা প্রতিষ্ঠান / শিক্ষা অফিস · সারা দেশে
এমপিওর আবেদন উপজেলা, জেলা, অঞ্চল — প্রতিটি ধাপে একেকবার আটকে। প্রতিটিতে খরচ দিয়ে ফাইল ঠেলতে হয়। না দিলে 'কাগজ অসম্পূর্ণ' লিখে ফেরত।
- কোন ধাপে
- এমপিও
- কে জড়িত
- উপজেলা থেকে অঞ্চল অফিস
- সাধারণত
- ৳১০০,০০০