দুর্নীতি বুক দুর্নীতি বুক
  • এই নামে অফিস মেলেনি

কোন অফিসে কীভাবে নেওয়া হয়

একটা অভিযোগ একটা ঘটনা, একটা কৌশল পুরো ব্যবস্থার নকশা। যে অফিসে যাচ্ছেন, যাওয়ার আগে পড়ে যান — চিহ্নটা চিনলে ফাঁদটাও চেনা যায়।

কৌশল জানান

অভিযোগের ফর্মেই লেখা হয় — "এখানে কীভাবে নেওয়া হয়" আগে থেকেই বাছা থাকবে, শুধু অফিসটা বেছে নিন।

  • এমন কোনো জেলা নেই। বানান দেখে নিন।

৭টি কৌশল মিলেছে

কৌশল সংবাদমাধ্যমে প্রকাশিত নকশা

ফুটপাতের দোকানে দিনে তিন দফায় চাঁদা

চাঁদাবাজি · সারা দেশে

সকাল, দুপুর, রাত — তিনজন আলাদা লোক আসে। দোকানভেদে দিনে আড়াইশ থেকে পাঁচশ। না দিলে পরদিন দোকান বসতে দেয় না, মালামাল তুলে নেয়।

কোন ধাপে
দোকান বা ব্যবসা খোলা
কে জড়িত
স্থানীয় নেতা-কর্মীর লাইনম্যান
সাধারণত
৳৫০০
আমারও হয়েছে
কৌশল সংবাদমাধ্যমে প্রকাশিত নকশা

নির্মাণ কাজ শুরুর আগে ইট-বালুর সাপ্লাই বাধ্যতামূলক

চাঁদাবাজি · সারা দেশে

বাড়ি বানাতে গেলে বলে ইট, বালু, রড তাদের কাছ থেকেই নিতে হবে, বাজারের চেয়ে বেশি দামে। না নিলে রাতে কাজ বন্ধ, শ্রমিক আসতে পারে না।

কোন ধাপে
নির্মাণ কাজ
কে জড়িত
এলাকার প্রভাবশালী + দলীয় কর্মী
সাধারণত
৳১০০,০০০
আমারও হয়েছে
কৌশল সংবাদমাধ্যমে প্রকাশিত নকশা

উৎসবের আগে ব্যবসায়ীদের কাছে চাঁদার তালিকা

চাঁদাবাজি · সারা দেশে

ঈদ, পূজা বা দলীয় সম্মেলনের আগে দোকানভেদে টাকার অঙ্ক লেখা তালিকা নিয়ে আসে। দিতে হয়, রসিদ নেই। যারা দেয় না, তাদের দোকানের সামনে মিছিল থামে।

কোন ধাপে
উৎসব বা অনুষ্ঠান
কে জড়িত
স্থানীয় নেতা-কর্মী
সাধারণত
৳৫,০০০
আমারও হয়েছে
কৌশল সংবাদমাধ্যমে প্রকাশিত নকশা

বাস টার্মিনালে প্রতি ট্রিপে স্লিপের চাঁদা

চাঁদাবাজি · সারা দেশে

টার্মিনাল ছাড়ার আগে প্রতি ট্রিপে স্লিপ কেটে টাকা। রসিদে 'সমিতির চাঁদা' লেখা। না দিলে গাড়ি বের হতে দেয় না। ক্ষমতা বদলালে লোক বদলায়, স্লিপ বদলায় না।

কোন ধাপে
পরিবহন বা স্ট্যান্ড
কে জড়িত
শ্রমিক সংগঠনের নামে লাইনম্যান
সাধারণত
৳৩০০
আমারও হয়েছে
কৌশল সংবাদমাধ্যমে প্রকাশিত নকশা

হাটে সরকারি খাজনার বাইরে ইজারাদারের বাড়তি টাকা

চাঁদাবাজি · সারা দেশে

গরু-ছাগল বিক্রিতে নির্ধারিত হাসিলের কয়েক গুণ নেয়, রসিদে কম লেখে। প্রতিবাদ করলে হাট থেকে বের করে দেয়।

কোন ধাপে
বাজার বা হাট
কে জড়িত
ইজারাদারের লোক
সাধারণত
৳২০০
আমারও হয়েছে
কৌশল সংবাদমাধ্যমে প্রকাশিত নকশা

দোকান খুলতে এককালীন "সালামি"

চাঁদাবাজি · সারা দেশে

নতুন দোকান খোলার আগে এলাকার দলীয় অফিসে গিয়ে দেখা করতে হয়। এককালীন টাকা, তারপর মাসিক। না দিলে কয়েক দিনের মধ্যে ঝামেলা শুরু।

কোন ধাপে
দোকান বা ব্যবসা খোলা
কে জড়িত
এলাকার নেতা
সাধারণত
৳৫০,০০০
আমারও হয়েছে
কৌশল সংবাদমাধ্যমে প্রকাশিত নকশা

টেন্ডারে অংশ নিতে দলীয় অনুমতির টাকা

চাঁদাবাজি · সারা দেশে

উপজেলার কাজের টেন্ডারে দরপত্র ফেলার আগেই বলে দেওয়া হয় কে পাবে। বাইরের কেউ ফেলতে চাইলে 'সমঝোতার' টাকা, নইলে দরপত্র ছিনতাই।

কোন ধাপে
চাকরি বা টেন্ডার
কে জড়িত
দলীয় নেতা + ঠিকাদার সিন্ডিকেট
সাধারণত
৳২০০,০০০
আমারও হয়েছে

এটি সরকারি কোনো অভিযোগ কর্তৃপক্ষ নয়। বিস্তারিত