অপারেশনের তারিখ পেতে ওটি স্টাফের খরচ
সরকারি হাসপাতাল · সারা দেশে
অপারেশনের সিরিয়াল দিলে তিন মাস পরের তারিখ। ওটির কেউ একজন বলে খরচ দিলে সামনের সপ্তাহে ঢুকিয়ে দেবে। জরুরি রোগীরা বাধ্য হয়ে দেন।
- কোন ধাপে
- অপারেশন
- কে জড়িত
- ওটি সহকারী
- সাধারণত
- ৳৫,০০০
একটা অভিযোগ একটা ঘটনা, একটা কৌশল পুরো ব্যবস্থার নকশা। যে অফিসে যাচ্ছেন, যাওয়ার আগে পড়ে যান — চিহ্নটা চিনলে ফাঁদটাও চেনা যায়।
কৌশল জানানঅভিযোগের ফর্মেই লেখা হয় — "এখানে কীভাবে নেওয়া হয়" আগে থেকেই বাছা থাকবে, শুধু অফিসটা বেছে নিন।
৬টি কৌশল মিলেছে
সরকারি হাসপাতাল · সারা দেশে
অপারেশনের সিরিয়াল দিলে তিন মাস পরের তারিখ। ওটির কেউ একজন বলে খরচ দিলে সামনের সপ্তাহে ঢুকিয়ে দেবে। জরুরি রোগীরা বাধ্য হয়ে দেন।
সরকারি হাসপাতাল · সারা দেশে
ভর্তির পর বলে বেড খালি নেই, মেঝেতে থাকেন। এক ঘণ্টা পর ওয়ার্ডবয় এসে বলে এক হাজার দিলে বেড ব্যবস্থা হবে। বেড আসলে খালিই ছিল।
সরকারি হাসপাতাল · সারা দেশে
মৃত্যুসনদ বা আঘাতের মেডিকেল সার্টিফিকেট তুলতে গেলে বলে ডাক্তারের সই লাগবে, উনি নেই। খরচ দিলে সই এসে যায়। মামলার মেডিকেল সার্টিফিকেটে খরচ বেশি।
সরকারি হাসপাতাল · সারা দেশে
ফার্মেসি কাউন্টারে বলে সরকারি ওষুধ শেষ। ওয়ার্ডে খরচ দিলে সেই ওষুধই বের হয়ে আসে।
সরকারি হাসপাতাল · সারা দেশে
সরকারি হাসপাতালে টেস্টের মেশিন নষ্ট বলে বাইরের ডায়াগনস্টিকে পাঠায়, সেখানে কমিশন আছে। একই টেস্ট ভেতরে হলে দশ ভাগের এক ভাগ খরচ।
সরকারি হাসপাতাল · সারা দেশে
রেফার করলে বলে সরকারি অ্যাম্বুলেন্স নষ্ট। গেটের সামনে দাঁড়ানো বেসরকারি অ্যাম্বুলেন্স তিনগুণ ভাড়া নেয়, তার ভাগ ভেতরে যায়।
এটি সরকারি কোনো অভিযোগ কর্তৃপক্ষ নয়। বিস্তারিত