কোন অফিসে কীভাবে নেওয়া হয়
একটা অভিযোগ একটা ঘটনা, একটা কৌশল পুরো ব্যবস্থার নকশা। যে অফিসে
যাচ্ছেন, যাওয়ার আগে পড়ে যান — চিহ্নটা চিনলে ফাঁদটাও চেনা যায়।
কৌশল জানান
অভিযোগের ফর্মেই লেখা হয় — "এখানে কীভাবে নেওয়া হয়" আগে থেকেই বাছা থাকবে, শুধু অফিসটা বেছে নিন।
কৌশল
সংবাদমাধ্যমে প্রকাশিত নকশা
ট্রেড লাইসেন্সে নবায়নের বাড়তি খরচ
ইউনিয়ন পরিষদ / পৌরসভা / সিটি কর্পোরেশন · সারা দেশে
নবায়নে সরকারি ফির ওপরে 'সার্ভিস চার্জ' নেয় রসিদ ছাড়া। না দিলে লাইসেন্সে ভুল ধরে দুই সপ্তাহ পরে আসতে বলে।
- কোন ধাপে
- ট্রেড লাইসেন্স
- কে জড়িত
- পৌরসভার লাইসেন্স শাখা
- সাধারণত
- ৳১,৫০০
কৌশল
সংবাদমাধ্যমে প্রকাশিত নকশা
জন্মনিবন্ধন সংশোধনে নির্ধারিত ফির কয়েক গুণ
ইউনিয়ন পরিষদ / পৌরসভা / সিটি কর্পোরেশন · সারা দেশে
নাম বা তারিখ ঠিক করতে সরকারি ফি একশর মতো। কিন্তু বলে সার্ভারে সমস্যা, ঢাকায় পাঠাতে হবে। পাঁচশ থেকে এক হাজার দিলে সার্ভার ঠিক হয়ে যায়।
- কোন ধাপে
- জন্ম বা মৃত্যু নিবন্ধন
- কে জড়িত
- ইউপি সচিব / উদ্যোক্তা
- সাধারণত
- ৳৫০০
কৌশল
সংবাদমাধ্যমে প্রকাশিত নকশা
ওয়ারিশ সনদে চেয়ারম্যানের সইয়ের খরচ
ইউনিয়ন পরিষদ / পৌরসভা / সিটি কর্পোরেশন · সারা দেশে
ওয়ারিশ সনদ ছাড়া জমি বিক্রি হয় না। সই নিতে গেলে বলে চেয়ারম্যান ঢাকায়। দুই হাজার দিলে সই আজই।
- কোন ধাপে
- ওয়ারিশ সনদ
- কে জড়িত
- চেয়ারম্যানের সহকারী / মেম্বার
- সাধারণত
- ৳২,০০০
কৌশল
সংবাদমাধ্যমে প্রকাশিত নকশা
বয়স্ক বা বিধবা ভাতার কার্ডে মেম্বারের ভাগ
ইউনিয়ন পরিষদ / পৌরসভা / সিটি কর্পোরেশন · সারা দেশে
ভাতার তালিকায় নাম তুলতে মেম্বারকে এককালীন দিতে হয়। প্রথম কিস্তির টাকার একটা ভাগও যায়। যারা দেয় না, তাদের নাম 'বাদ পড়ে'।
- কোন ধাপে
- ভাতা বা কার্ড
- কে জড়িত
- ইউপি সদস্য
- সাধারণত
- ৳৩,০০০
কৌশল
সংবাদমাধ্যমে প্রকাশিত নকশা
হোল্ডিং ট্যাক্স কমাতে অ্যাসেসরের খরচ
ইউনিয়ন পরিষদ / পৌরসভা / সিটি কর্পোরেশন · সারা দেশে
নতুন অ্যাসেসমেন্টে ট্যাক্স কয়েক গুণ বাড়িয়ে ধরে। তারপর বলে আপিলে কমানো যাবে, খরচ আছে। খরচ দিলে অর্ধেকে নেমে আসে।
- কোন ধাপে
- হোল্ডিং ট্যাক্স
- কে জড়িত
- কর নির্ধারক
- সাধারণত
- ৳৫,০০০