দুর্নীতি বুক দুর্নীতি বুক
  • এই নামে অফিস মেলেনি

কোন অফিসে কীভাবে নেওয়া হয়

একটা অভিযোগ একটা ঘটনা, একটা কৌশল পুরো ব্যবস্থার নকশা। যে অফিসে যাচ্ছেন, যাওয়ার আগে পড়ে যান — চিহ্নটা চিনলে ফাঁদটাও চেনা যায়।

কৌশল জানান

অভিযোগের ফর্মেই লেখা হয় — "এখানে কীভাবে নেওয়া হয়" আগে থেকেই বাছা থাকবে, শুধু অফিসটা বেছে নিন।

  • এমন কোনো জেলা নেই। বানান দেখে নিন।

৮টি কৌশল মিলেছে

কৌশল

দ্বিতীয় পেজ যেখানে ইমার্জেন্সি তথ্য থাকে, তাতে দালালের সম্পূর্ণ তথ্য ছিল,যার সাথে আমার কোন পরিচয়ই ।

নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিস · নরসিংদী

দালাল ছাড়া ফর্ম জমা নেয় না।অনলাইন সার্ভার অনুযায়ী সকল তথ্য সঠিক দেওয়ার পরেও এলাকার নামের বানানে এটা সেটা ভুলভাল বলে জমা নেয়না। বাহিরে গার্ডদের জানাইলে তারা বলছে দালাল ধরে আসতে।দালাল জরুরি যোগাযোগের তথ্যই সম্পূর্ণ পরিবর্তন করে তার নিজের একটা পেইজ এটাচ করে দিয়েছে। এলাকার নামের বানান বা অন্য কিছু পরিবর্তন করেনি,তবুও এই (এখানে গালি ছিলো) সেটা ঠিকই জমা নিয়েছে। আমি ঘুষ দিয়ে কাজ করতে চাইনা,তাদের সকলের উপর আল্লাহর লানত।

কোন ধাপে
ফর্ম জমা
কে জড়িত
অফিসের সকলেই জড়িত
সাধারণত
৳২,০০০

অযাচাইকৃত

আমারও হয়েছে
কৌশল সংবাদমাধ্যমে প্রকাশিত নকশা

নাম-বয়স সংশোধনে অতিরিক্ত ফাইল খরচ

পাসপোর্ট অফিস · সারা দেশে

সংশোধনের আবেদন জমা নেয় না, বলে ঢাকা থেকে অনুমোদন লাগবে। দালাল বলে পাঁচ হাজার দিলে ওপরে পাঠানোর দরকার হবে না, এখানেই হয়ে যাবে।

কোন ধাপে
সংশোধন
কে জড়িত
সংশোধন শাখার কর্মচারী
সাধারণত
৳৫,০০০
আমারও হয়েছে
কৌশল সংবাদমাধ্যমে প্রকাশিত নকশা

ফর্মের ইমেইলের ঘরে দালালের ইমেইল

পাসপোর্ট অফিস · সারা দেশে

অনলাইন ফর্মের ইমেইলের ঘরে দালালের ইমেইল বসানো থাকলে কাউন্টারে ওরা বোঝে এটা 'চ্যানেল ফাইল'। তখন ফাইল এক দিনে যায়। নিজের ইমেইল দিলে ছোটখাটো ভুল ধরে ফেরত পাঠায়, বারবার আসতে হয়।

কোন ধাপে
ফর্ম জমা
কে জড়িত
দালাল + কাউন্টারের কর্মচারী
সাধারণত
৳৩,০০০
আমারও হয়েছে
কৌশল সংবাদমাধ্যমে প্রকাশিত নকশা

ডেলিভারির তারিখ পার হলেও প্রিন্ট আটকে

পাসপোর্ট অফিস · সারা দেশে

স্লিপের তারিখে গেলে বলে এখনো আসেনি। তিন-চারবার ঘোরার পর কেউ একজন বলে খরচ দিলে আজই বের হয়ে যাবে। খরচ দিলে সত্যিই সেদিনই দেয়।

কোন ধাপে
পাসপোর্ট ডেলিভারি
কে জড়িত
ডেলিভারি কাউন্টার
সাধারণত
৳১,০০০
আমারও হয়েছে
কৌশল সংবাদমাধ্যমে প্রকাশিত নকশা

ছবির লাইনে টোকেন বিক্রি

পাসপোর্ট অফিস · সারা দেশে

ভোরে লাইন দিলেও সিরিয়াল আসে না। পাশের লোক বলে পাঁচশ দিলে ভেতরের লাইনে ঢুকিয়ে দেবে। যারা দেয় তারা এক ঘণ্টায় বের হয়, বাকিরা বিকেল পর্যন্ত।

কোন ধাপে
ছবি ও আঙুলের ছাপ
কে জড়িত
আনসার + দালাল
সাধারণত
৳৫০০
আমারও হয়েছে
কৌশল সংবাদমাধ্যমে প্রকাশিত নকশা

কাগজে কৃত্রিম ত্রুটি ধরে আবেদন বাতিল

পাসপোর্ট অফিস · সারা দেশে

নিজে গেলে জন্মসনদের বানান, ঠিকানার মিল, ছবির পেছনের রং — কিছু একটা ধরে ফেরত দেয়। বাইরের দোকানের দালাল ধরলে একই কাগজ সেদিনই জমা হয়ে যায়। সরকারি ফির ওপরে আড়াই হাজার, তার অর্ধেক নাকি ভেতরে যায়।

কোন ধাপে
ফর্ম জমা
কে জড়িত
যাচাই কাউন্টারের কর্মচারী
সাধারণত
৳২,৫০০
আমারও হয়েছে
কৌশল সংবাদমাধ্যমে প্রকাশিত নকশা

পুলিশ ভেরিফিকেশনে বাড়িতে এসে খরচ

পাসপোর্ট অফিস · সারা দেশে

ভেরিফিকেশনে যিনি আসেন, সরাসরি চান না। বলেন কাগজে একটু ঝামেলা আছে, দেখে দেব। না দিলে রিপোর্ট নেগেটিভ বা আটকে থাকার ভয় দেখানো হয়। ভেরিফিকেশন আসলে বিনামূল্যে।

কোন ধাপে
পুলিশ ভেরিফিকেশন
কে জড়িত
থানার এসবি/ডিএসবি সদস্য
সাধারণত
৳১,৫০০
আমারও হয়েছে
কৌশল সংবাদমাধ্যমে প্রকাশিত নকশা

সনদে গোপন কোড, কোড দেখলেই যাচাই ছাড়া জমা

পাসপোর্ট অফিস · সারা দেশে

অফিসের সামনের দোকানগুলো নাগরিকত্ব বা চারিত্রিক সনদ বানিয়ে দেয়, তাতে একটা কোড নম্বর লেখা থাকে। কাউন্টারে সেই কোড দেখলে আর কিছু দেখে না। সপ্তাহের একটা দিন কোড ধরে ধরে টাকা ভাগ হয়।

কোন ধাপে
ফর্ম জমা
কে জড়িত
দালাল চক্র + অফিসের কর্মচারী
সাধারণত
৳২,৫০০
আমারও হয়েছে

এটি সরকারি কোনো অভিযোগ কর্তৃপক্ষ নয়। বিস্তারিত