সার্টিফিকেট নিবা চা-নাস্তার টাকা দিবা না?
সরকারি আজিজুল হক কলেজ · বগুড়া
সার্টিফিকেট ও রেজিষ্ট্রেশন তুলতে গেলে সরাসরি বলে চা-নাস্তার টাকা না দিলে দিবো না।
- কোন ধাপে
- সার্টিফিকেট বা মার্কশিট
- কে জড়িত
- ক্লার্ক
- সাধারণত
- ৳৫০০
একটা অভিযোগ একটা ঘটনা, একটা কৌশল পুরো ব্যবস্থার নকশা। যে অফিসে যাচ্ছেন, যাওয়ার আগে পড়ে যান — চিহ্নটা চিনলে ফাঁদটাও চেনা যায়।
কৌশল জানানঅভিযোগের ফর্মেই লেখা হয় — "এখানে কীভাবে নেওয়া হয়" আগে থেকেই বাছা থাকবে, শুধু অফিসটা বেছে নিন।
৭৭টি কৌশল মিলেছে · বগুড়া আর সারা দেশের
সরকারি আজিজুল হক কলেজ · বগুড়া
সার্টিফিকেট ও রেজিষ্ট্রেশন তুলতে গেলে সরাসরি বলে চা-নাস্তার টাকা না দিলে দিবো না।
থানা / পুলিশ · সারা দেশে
এজাহার নিয়ে গেলে বলে আগে ঘটনাস্থল দেখতে হবে, গাড়ির তেল লাগবে। তেলের টাকা না দিলে ঘটনাস্থলে যাওয়াও হয় না, মামলাও হয় না।
চাঁদাবাজি · সারা দেশে
সকাল, দুপুর, রাত — তিনজন আলাদা লোক আসে। দোকানভেদে দিনে আড়াইশ থেকে পাঁচশ। না দিলে পরদিন দোকান বসতে দেয় না, মালামাল তুলে নেয়।
সরকারি হাসপাতাল · সারা দেশে
অপারেশনের সিরিয়াল দিলে তিন মাস পরের তারিখ। ওটির কেউ একজন বলে খরচ দিলে সামনের সপ্তাহে ঢুকিয়ে দেবে। জরুরি রোগীরা বাধ্য হয়ে দেন।
পাসপোর্ট অফিস · সারা দেশে
সংশোধনের আবেদন জমা নেয় না, বলে ঢাকা থেকে অনুমোদন লাগবে। দালাল বলে পাঁচ হাজার দিলে ওপরে পাঠানোর দরকার হবে না, এখানেই হয়ে যাবে।
বিআরটিএ · সারা দেশে
বলে বিক্রেতাকে সশরীরে আসতে হবে, নইলে হবে না। বিক্রেতা অন্য জেলায়। খরচ দিলে আর আসতে হয় না।
পাসপোর্ট অফিস · সারা দেশে
অনলাইন ফর্মের ইমেইলের ঘরে দালালের ইমেইল বসানো থাকলে কাউন্টারে ওরা বোঝে এটা 'চ্যানেল ফাইল'। তখন ফাইল এক দিনে যায়। নিজের ইমেইল দিলে ছোটখাটো ভুল ধরে ফেরত পাঠায়, বারবার আসতে হয়।
ভূমি অফিস · সারা দেশে
শুনানির তারিখ দিয়ে ওই দিনে স্যার নেই বলে ফিরিয়ে দেয়। তিন-চারবার ঘোরার পর কেউ একজন বলে খরচ দিলে সামনের সপ্তাহেই হয়ে যাবে। অনলাইনে আবেদন করেও লাভ হয় না।
ভূমি অফিস · সারা দেশে
পর্চা বা পুরনো খতিয়ান তুলতে গেলে বলে নথি পাওয়া যাচ্ছে না, ইঁদুরে কেটেছে। খরচ দিলে দুই দিনে বের হয়। দালাল ধরলে সেদিনই।
সরকারি হাসপাতাল · সারা দেশে
ভর্তির পর বলে বেড খালি নেই, মেঝেতে থাকেন। এক ঘণ্টা পর ওয়ার্ডবয় এসে বলে এক হাজার দিলে বেড ব্যবস্থা হবে। বেড আসলে খালিই ছিল।
সরকারি হাসপাতাল · সারা দেশে
মৃত্যুসনদ বা আঘাতের মেডিকেল সার্টিফিকেট তুলতে গেলে বলে ডাক্তারের সই লাগবে, উনি নেই। খরচ দিলে সই এসে যায়। মামলার মেডিকেল সার্টিফিকেটে খরচ বেশি।
সাব-রেজিস্ট্রি অফিস · সারা দেশে
দলিলের সার্টিফাইড কপি তুলতে গেলে বলে অনেক আবেদন জমে আছে, দুই মাস লাগবে। খরচ দিলে এক সপ্তাহে। নকলনবিশরাই এটা চালান।
থানা / পুলিশ · সারা দেশে
মামলা হওয়ার পর তদন্ত কর্মকর্তা দুই পক্ষের কাছেই যান। যে পক্ষ বেশি দেয়, চার্জশিট সেদিকে হেলে। মামলা যত মাস চলে, তত মাস খরচ চলে।
অন্যান্য · সারা দেশে
স্যার মিটিংয়ে, স্যার ট্যুরে। পিয়নকে পাঁচশ দিলে দশ মিনিটে সই হয়ে বেরিয়ে আসে।
আদালত · সারা দেশে
প্রতি তারিখে পেশকারকে কমপক্ষে পাঁচশ দেওয়ার রেওয়াজ। না দিলে মামলা সেদিন ডাকে না, বা এমন তারিখ দেয় যেদিন সাক্ষী আসতে পারবে না।
আদালত · সারা দেশে
জামিন হওয়ার পর জামিননামা জমা দিতে গেলে পাঁচশ থেকে এক হাজার টাকা বকশিশ না দিলে কাগজ নেয় না। বিকেল হয়ে গেলে বলে কাল, আরেক রাত হাজতে।
আদালত · সারা দেশে
সমন জারিকারক বলে ঠিকানায় কাউকে পাওয়া যায়নি। খরচ দিলে পরের সপ্তাহেই জারি হয়। প্রতিবার সমন মানে প্রতিবার খরচ।
পানি / গ্যাস অফিস · সারা দেশে
পরিশোধিত বিলও বকেয়া দেখায়। সংযোগ কাটার নোটিশ দেয়। খরচ দিলে বকেয়া 'সমন্বয়' হয়ে যায়।
শিক্ষা প্রতিষ্ঠান / শিক্ষা অফিস · সারা দেশে
মৃত শিক্ষকের পেনশন বা কল্যাণ তহবিলের টাকা তুলতে গেলে পরিবারকে বলে ফাইল আটকে আছে, মোট পাওনার দশ ভাগ দিলে ছাড়া হবে।
পানি / গ্যাস অফিস · সারা দেশে
নতুন গ্যাস সংযোগ বন্ধ থাকলেও চুলা বাড়ানো বা রাইজার সরানোর নামে খরচ। বলে অনুমোদন নেই, তবু ব্যবস্থা করা যাবে। রসিদ নেই।
এটি সরকারি কোনো অভিযোগ কর্তৃপক্ষ নয়। বিস্তারিত