দুর্নীতি বুক দুর্নীতি বুক
  • এই নামে অফিস মেলেনি
← সব অফিস

মোহনপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

অন্যান্য · রাজশাহী

Government Office · Rajshahi, Bangladesh

মোহনপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, রাজশাহী নিয়ে বেনামে জানানো ১টি ঘুষের ঘটনা এখানে আছে। সব মিলিয়ে চাওয়া হয়েছিল ৳২,০০০ (২ হাজার টাকা)। সর্বশেষ জানানো হয়েছে ।

এই অফিসের খবর ছড়িয়ে দিন

গত ৩০ দিনে কোনো অভিযোগ নেই · সব মিলিয়ে ১টি
এই সংখ্যাটা কীসের?

শুধু গত ৩০ দিনে প্রকাশিত অভিযোগ থেকে রঙ ঠিক হয়। পুরোনোগুলো মোট সংখ্যায় থাকে। বাতিল বা এখনো দেখা হয়নি এমন অভিযোগ কোথাও গোনা হয় না।

মানুষের বলা কথা, কেউ যাচাই করেনি। কারও নাম এখানে নেই। কেন নেই

এখানে কীভাবে নেওয়া হয়

যাওয়ার আগে পড়ে যান — চিহ্নটা চিনলে ফাঁদটাও চেনা যায়।

এই অফিসের কৌশল এখনো কেউ লেখেননি। আপনি জানলে লিখুন।

সংবাদে অন্যান্য নিয়ে যা এসেছে

  • › সই নিতে বড় কর্তা নেই, পিয়নের খরচে সই আছে

    স্যার মিটিংয়ে, স্যার ট্যুরে। পিয়নকে পাঁচশ দিলে দশ মিনিটে সই হয়ে বেরিয়ে আসে।

  • › আবেদন "গ্রহণ" হলেও ফাইল নড়ে না, খরচ দিলে নড়ে

    সব সরকারি অফিসের সাধারণ নকশা: আবেদন জমা হয়, রসিদও দেয়। কিন্তু ফাইল টেবিল থেকে টেবিলে যায় না। যে টেবিলে আটকে, সেখানে খরচ দিলে পরের টেবিলে।

আরও →

এখানে কী হয়েছিল

  • ৳২,০০০ ঝুলে আছে
    অযাচাইকৃত

    গত দুইমাস আগে আমার জন্মসনদের জন্মসাল সংশোধনের জন্য কাউন্সিলে গিয়ে আবেদন করি এবং আবেদনের কপি নিয়ে গিয়ে উপজেলা নির্বাহী অফিসারের সার্টিফিকেট শাখায় জমা দিই। আমাকে ১০ দিন পর ইউনিয়ন পরিষদে যোগাযোগ করতে বলা হয়, বলা বাহুল্য ঘুস চাওয়া ঐ ব্যক্তি বলছিলেন, ম্যাডাম(ইউএনও) জন্মসাল পরিবর্তন করে দিচ্ছেন না। পরে আমি কাউন্সিল এ যোগাযোগ করলে দেখি ওটা তখনও ঝুলন্ত অবস্থায় রয়েছে। তারপর আবার উপজেলা নির্বাহী অফিসারের সার্টিফিকেট শাখায় গিয়ে বলি যে এটা আমার জবের জন্য খুবই প্রয়োজন তখন সে কৌশলে আমাকে বলে যে এটা ঠিক করার জন্য কোর্ট এভিডেভিড লাগবে যেটার খরচা প্রায় ২০০০+ হবে, আমাকে ২০০০ হাজার দিলে এক্ষুনি করে দিবো। আমি এসব কথপোকথন গোপনে ভিডিয়ো রেকর্ডিং করে নিই এবং সেখান থেকে প্রস্থান করি, তারপর আর যাইনি।

    ১ মাস আগে ঘটনা ১৪/০৯/২০২৬

    আমারও হয়েছে
প্রতিকার চান? কার কাছে যেতে হবে দেখুন কার কাছে যাবেন, কী লিখবেন, নিয়মটা কী। দেখুন → যাঁরা টাকা নেন, তাঁদের জন্য একটি চিঠি এখানে কারও নাম নেই। তবু কিছু কথা থাকে। পড়ুন →

এটি সরকারি কোনো অভিযোগ কর্তৃপক্ষ নয়। বিস্তারিত