দপ্তর ধরে ধরে
শিক্ষা প্রতিষ্ঠান / শিক্ষা অফিসে ঘুষ
School / Education Office — bribe reports from Bangladesh
মানুষ বেনামে জানিয়েছেন ৭টি ঘটনা, ৬টি শিক্ষা প্রতিষ্ঠান / শিক্ষা অফিস নিয়ে, ৪টি জেলা থেকে। সাধারণত চাওয়া হয়েছে ৳৫,০০০ (৫ হাজার টাকা) — এটি মাঝের অঙ্ক, গড় নয়।
- মোট দাবি করা হয়েছে
- ৳৯২৭,৮০০
- ৯ লাখ ২৭ হাজার ৮০০ টাকা
- দিতে হয়েছে
- ৳১২৭,৬০০
- ১ লাখ ২৭ হাজার ৬০০ টাকা
- না দিয়েও কাজ হয়েছে
- ১৭%
- ১টি ঘটনায়
মানুষ যা জানতে চায়
শিক্ষা প্রতিষ্ঠান / শিক্ষা অফিসে সাধারণত কত টাকা ঘুষ চাওয়া হয়?
বেনামে জানানো ৭টি ঘটনার মধ্যিখানের অঙ্কটি ৳৫,০০০ (৫ হাজার টাকা)। সবচেয়ে বড় দাবিটি ছিল ৳৮০০,০০০।
টাকা না দিলে কি কাজ হয় না?
যেসব ঘটনার ফল জানা গেছে, তার ১৭%-এ মানুষ টাকা দেননি। অর্থাৎ না দিয়েও কাজ হয় — অনেকেই পেরেছেন।
শিক্ষা প্রতিষ্ঠান / শিক্ষা অফিসে কীভাবে টাকা চাওয়া হয়?
মৃত শিক্ষকের পাওনা তুলতে পরিবারের কাছে ঘুষ সার্টিফিকেট সংশোধনে বোর্ডে দালাল ভর্তি লটারির বাইরে খরচে সিট
শিক্ষা প্রতিষ্ঠান / শিক্ষা অফিসে ঘুষ চাইলে কোথায় অভিযোগ করব?
এই সাইটে বেনামে লিখতে পারেন — নাম, ফোন বা পরিচয় কিছুই লাগে না। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা বা দুদকে (হটলাইন ১০৬) অভিযোগ করা যায়; কার কাছে, কী লিখতে হয় তা "প্রতিকার" পাতায় ধাপে ধাপে দেওয়া আছে।
শিক্ষা প্রতিষ্ঠান / শিক্ষা অফিসে কীভাবে নেওয়া হয়
যাওয়ার আগে পড়ে যান — চিহ্নটা চিনলে ফাঁদটাও চেনা যায়।
- মৃত শিক্ষকের পাওনা তুলতে পরিবারের কাছে ঘুষ মৃত শিক্ষকের পেনশন বা কল্যাণ তহবিলের টাকা তুলতে গেলে পরিবারকে বলে ফাইল আটকে আছে, মোট পাওনার দশ ভাগ দিলে ছাড়া হবে।
- সার্টিফিকেট সংশোধনে বোর্ডে দালাল নামের বানান ঠিক করতে বোর্ডে গেলে বলে শুনানির তারিখ ছয় মাস পর। বাইরের দালাল বলে পাঁচ হাজারে এক মাসে হয়ে যাবে, ভেতরে লোক আছে।
- ভর্তি লটারির বাইরে খরচে সিট লটারিতে না এলেও বলে ম্যানেজিং কমিটির কোটায় হবে, উন্নয়ন ফি দিতে হবে। রসিদ ছাড়া নগদ। প্রথম শ্রেণিতেও এই খরচ।
- শিক্ষকের বদলিতে অফিসের ফাইল খরচ বদলির আবেদন জমা দিলে বলে শূন্যপদ নেই। খরচ দিলে শূন্যপদ বের হয়। যে স্কুলে যেতে চান, তার দূরত্বের সঙ্গে খরচ বাড়ে।
- এমপিওভুক্তির ফাইলে ধাপে ধাপে খরচ এমপিওর আবেদন উপজেলা, জেলা, অঞ্চল — প্রতিটি ধাপে একেকবার আটকে। প্রতিটিতে খরচ দিয়ে ফাইল ঠেলতে হয়। না দিলে 'কাগজ অসম্পূর্ণ' লিখে ফেরত।
যেসব শিক্ষা প্রতিষ্ঠান / শিক্ষা অফিস নিয়ে বেশি অভিযোগ
- কুমিল্লা জেলা শিক্ষা অফিস কুমিল্লা ২টি
- Barnamala Science and Technical and (B.M.) College ববিপ্রো আজগড়া তেরখাদা খুলনা, খুলনা ১টি
- Palong model high school Ukhiya, court bazar, rotna palong, কক্সবাজার ১টি
- কৈয়াদী রহমানিয়া দাখিল মাদ্রাসা কৈয়াদী, ভালুকা, ময়মনসিংহ, ময়মনসিংহ ১টি
- Hazrat shah ali bagdadi kamil madrasa Mirpur, ঢাকা ১টি
- লক্ষ্মীপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট লক্ষ্মীপুর সদর , বাইশমারা ১০ নং ওয়ার্ড, লক্ষ্মীপুর ১টি
- ঢাকা শিক্ষা বোর্ড ঢাকা ১টি
- নিউ গভঃ ডিগ্রী কলেজ রাজশাহী ১টি
কোন জেলায় বেশি
সদ্য জানানো
-
কুমিল্লা জেলা শিক্ষা অফিস
SSC পরিক্ষা দেওয়া জন্য ২১০০ টাকা ঘুষ দিতে হয়েছে যারা ৩,৪,৫,৬,৭,৮,৯ বিষয় পযন্ত ফ্রী টেস্ট পরিক্ষায় ফেল করছে তাদের সবার কাছ থেকে প্রতি বিষয়ের জন্য ৩০০ টাকা করে দি...
৳২,১০০ টাকা দিয়েছি
-
Palong model high school
SSC 2026 এর সকল শিক্ষার্থীদের থেকে প্রশংসা পত্র এর জন্য ২০০ টাকা করে নেওয়া হচ্ছে।
৳২০০ ঝুলে আছে
-
কৈয়াদী রহমানিয়া দাখিল মাদ্রাসা
ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার অন্তর্গত কৈয়াদী রহমানিয়া দাখিল মাদ্রাসায় সম্প্রতি শূন্য পদে অফিস সহকারী কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক দুর্নীতি ও আর্থিক লেনদ...
৳৮০০,০০০ চেয়েছিল ৳১০০,০০০ দিয়েছি
-
Hazrat shah ali bagdadi kamil madrasa
আমি প্রশংসাপত্র নেওয়ার জন্য গেলে আমার কাছে ৫০০ টাকা দাবি করা হয়েছে। টাকা না দেওয়া পর্যন্ত আমাকে বসিয়ে রাখা হয়েছে এবং বলা হয়েছে, টাকা হাতে দিলে তবেই প্রশংসাপত্র...
৳৫০০ টাকা দিয়েছি
-
ময়মনসিংহ সদর উপজেলা শিক্ষা অফিস
মৃত মায়ের সরকারি পাওনা দশ লাখ তুলতে এক লাখ ঘুষ দাবি। ১৭ বছরের ছেলে ঘুষ.সাইটে অভিযোগ করার পর দুই কর্মচারীকে শোকজ, কর্মকর্তা বদলি।
৳১০০,০০০ টাকা দিইনি
সব সংখ্যা মানুষের বেনামে দেওয়া অভিযোগ থেকে, কেউ যাচাই করেনি। কারও নাম এখানে নেই। কীভাবে কাজ করে
এটি সরকারি কোনো অভিযোগ কর্তৃপক্ষ নয়। বিস্তারিত