কোন অফিসে কীভাবে নেওয়া হয়
একটা অভিযোগ একটা ঘটনা, একটা কৌশল পুরো ব্যবস্থার নকশা। যে অফিসে
যাচ্ছেন, যাওয়ার আগে পড়ে যান — চিহ্নটা চিনলে ফাঁদটাও চেনা যায়।
কৌশল জানান
অভিযোগের ফর্মেই লেখা হয় — "এখানে কীভাবে নেওয়া হয়" আগে থেকেই বাছা থাকবে, শুধু অফিসটা বেছে নিন।
কৌশল
এয়ারপোর্টের ক্যাফেগুলোতে MRP-এর চেয়ে অতিরিক্ত দাম!
শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর
· চট্টগ্রাম
ছোট কৌশল, বড় ব্যবসা: এয়ারপোর্টের ক্যাফেগুলোতে MRP-এর চেয়ে অতিরিক্ত দাম আদায়!
এয়ারপোর্টের ক্যাফেগুলোতে প্রায় সবকিছুর দামই MRP-এর চেয়ে ১০ টাকা বা তারও বেশি বাড়িয়ে নেওয়া হয়। সাধারণ যাত্রীরা প্রয়োজনের তাগিদে এসব খাবার ও পানীয় কিনতে বাধ্য হন, আর সেই সুযোগেই অতিরিক্ত দাম আদায় করা হচ্ছে।
যেমন, ২০ টাকা MRP-এর একটি চিপস কিনতে গেলে ৩০ টাকা দিতে হয়। ২০ টাকা মূল্যের পানির বোতলের জন্যও ৩০ টাকা নেওয়া হয়। আবার ১০০ টাকা মূল্যের একটি বার্গার ১৪০ টাকা এবং ১৩০ টাকা মূল্যের বার্গার ১৮০ টাকায় বিক্রি করা হয়।
দোকানদারকে এ বিষয়ে প্রশ্ন করলে অনেক সময় সরাসরি বলা হয়, "নিলে নেন, না নিলে চলে যান। এটাই দাম।"
এভাবে যাত্রীদের প্রয়োজন ও অসহায়ত্বের সুযোগ নিয়ে অতিরিক্ত টাকা নেওয়া অত্যন্ত হতাশাজনক। এয়ারপোর্টের মতো গুরুত্বপূর্ণ স্থানে খাবার ও পানীয়ের মূল্য নির্ধারণ এবং MRP মেনে চলার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা জরুরি।
যাত্রীরা যেন বাধ্য হয়ে অতিরিক্ত দাম না দেন, সেটাই প্রত্যাশা।
অযাচাইকৃত
কৌশল
সংবাদমাধ্যমে প্রকাশিত নকশা
ট্রলি ও গাড়ি ঠিক করে দেওয়ার নামে খরচ
বিমানবন্দর / ইমিগ্রেশন · সারা দেশে
বের হওয়ার গেটে ট্রলি টেনে দিয়ে, ট্যাক্সি ডেকে দিয়ে বকশিশ চায়। না দিলে লাগেজ ধরে টানাটানি। নতুন আসা কর্মীরা ভয়ে দিয়ে দেন।
- কোন ধাপে
- লাগেজ
- কে জড়িত
- আনসার / নিরাপত্তা কর্মী
- সাধারণত
- ৳৩০০
কৌশল
সংবাদমাধ্যমে প্রকাশিত নকশা
বহির্গমন কার্ড পূরণ করে দিয়ে টাকা
বিমানবন্দর / ইমিগ্রেশন · সারা দেশে
যারা লিখতে পারেন না, তাদের কার্ড পূরণ করে দিয়ে পঞ্চাশ-একশ টাকা চায়। কার্ড আসলে কাউন্টারে বিনামূল্যে পূরণ করার কথা।
- কোন ধাপে
- বোর্ডিং
- কে জড়িত
- আনসার / এয়ারলাইন্স কর্মী
- সাধারণত
- ৳১০০
কৌশল
সংবাদমাধ্যমে প্রকাশিত নকশা
ছাড়পত্র বা বিএমইটি কার্ডে ভুল ধরে দালালের কাছে পাঠানো
বিমানবন্দর / ইমিগ্রেশন · সারা দেশে
বলে কার্ডের স্ট্যাম্প বা তারিখে সমস্যা, ফ্লাইট মিস হবে। তারপর বাইরের একজনের নম্বর দেয়, সে তিন হাজারে সব ঠিক করে দেয়।
- কোন ধাপে
- প্রবাসী কর্মীর ছাড়পত্র
- কে জড়িত
- কাউন্টারের কর্মী + দালাল
- সাধারণত
- ৳৩,০০০
কৌশল
সংবাদমাধ্যমে প্রকাশিত নকশা
লাগেজ খুলিয়ে জিনিস আটকে বকশিশ
বিমানবন্দর / ইমিগ্রেশন · সারা দেশে
প্রবাসী কর্মীর লাগেজ খুলিয়ে বলে এই মোবাইল, এই সোনার চেইন — ট্যাক্স লাগবে। কাগজ দেখাতে বললে দেখায় না। এক হাজার ধরিয়ে দিলে ব্যাগ বন্ধ করে দেয়।
- কোন ধাপে
- কাস্টমস
- কে জড়িত
- কাস্টমস + আনসার
- সাধারণত
- ৳১,০০০
কৌশল
সংবাদমাধ্যমে প্রকাশিত নকশা
ভিসার ছবি বা মেয়াদের অজুহাতে ইমিগ্রেশনে আটকানো
বিমানবন্দর / ইমিগ্রেশন · সারা দেশে
ভিসা ঠিক থাকলেও বলে ছবিটা মিলছে না, মেয়াদ কম। লাইন থেকে সরিয়ে পাশে দাঁড় করায়। ফ্লাইটের সময় হয়ে এলে একশ-পাঁচশ দিলে ছেড়ে দেয়।
- কোন ধাপে
- ইমিগ্রেশন
- কে জড়িত
- ইমিগ্রেশন পুলিশ
- সাধারণত
- ৳৫০০