দুর্নীতি বুক দুর্নীতি বুক
  • এই নামে অফিস মেলেনি

কোন অফিসে কীভাবে নেওয়া হয়

একটা অভিযোগ একটা ঘটনা, একটা কৌশল পুরো ব্যবস্থার নকশা। যে অফিসে যাচ্ছেন, যাওয়ার আগে পড়ে যান — চিহ্নটা চিনলে ফাঁদটাও চেনা যায়।

কৌশল জানান

অভিযোগের ফর্মেই লেখা হয় — "এখানে কীভাবে নেওয়া হয়" আগে থেকেই বাছা থাকবে, শুধু অফিসটা বেছে নিন।

  • এমন কোনো জেলা নেই। বানান দেখে নিন।

১০টি কৌশল মিলেছে

কৌশল

আর এস দাগের দলিল, তাই নামজারী হবেনা বলে প্যাচ দেয়

রাঙ্গুনিয়া উপজেলা ভূমি অফিস · চট্টগ্রাম

আমি অফিসে নামজারী করতে দলিল দেখে কম্পিউটারে বসা লোক বলছেন আর এস দাগ এর দলিল নামজারী হবেনা, পরে তার সাথে ৯০হাজার টাকায় কট্রাক্ট করতে বলে, আবেদন করে ফাইলের পেছনে sm-2, RF, IB যে কোন একটা লিখতে বলছে, আবেদন করেছি টাকা দেইনি বলে ফাইল খারিজ করে দিয়েছে

কোন ধাপে
নামজারি
সাধারণত
৳৯০,০০০

অযাচাইকৃত

আমারও হয়েছে
কৌশল

দলিল এর রিসিট হারিয়ে যাওয়ায় খুজতে গেলে ২ টা বই খুব দ্রুত উল্টিয়ে পাল্টিয়ে বলে নেই আর সার্চ করার জন্য

কিশোরগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস · কিশোরগঞ্জ

দলিল এর রিসিট হারিয়ে যাওয়ায় খুজতে গেলে ২ টা বই খুব দ্রুত উল্টিয়ে পাল্টিয়ে বলে নেই আর সার্চ করার জন্য ৩০০ দাবি করেছিলো কিন্তু না পেলেও দিতে হবে বলেনি লাস্টলি কিছু কমে দিয়ে আসছি, আবার যেতে হবে কিন্তু এমাউন্ট কম হলেও আস্তে আস্তে বাজেয়াপ্ত করা হবে বোঝা যাচ্ছে।

কোন ধাপে
দলিল আনতে গেলে
কে জড়িত
রিমা, পদবি জানা নেই
সাধারণত
৳৩০০

অযাচাইকৃত

আমারও হয়েছে
কৌশল

খাজনা পরিশোধ করার সময় অনলাইনে ভেরিফিকেশন আটকিয়ে দিয়ে নানা সমস্যার কথা বলে টাকা দাবি করে।

আগ্রাদ্বিগুন ইউনিয়ন ভূমি অফিস · ধামইরহাট, নওগাঁ

জমির খাজনা অনলাইনে করতে গেলে খতিয়ান দেখে বলা হয় আপনার জমি অন্য এলাকার জমির মালিকের সাথে এস্টেটভুক্ত আছে। ওই থানার ভূমি অফিসে গিয়ে যোগাযোগ করেন। এভাবে নানা কথা বলে ঘুরানো হয়। শেষে টাকা দাবি করে সমাধান করে দেয়।

কোন ধাপে
খাজনা / দাখিলা
কে জড়িত
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার / নায়েব)
সাধারণত
৳১৫,০০০

অযাচাইকৃত

আমারও হয়েছে
কৌশল

নাম জারী ফাইল জমা নেয় না দালাল ছাড়া

মুকসুদপুর উপজেলা ভূমি অফিস · গোপালগঞ্জ

এরা দালালের ফোনের মাধ্যমে কাজ করে। আর দালাল গুলো কম্পিউটার দোকানদার গুলো । নামজারী, দাখেলা, মিউটেশন

কোন ধাপে
নামজারী, দাখেলা
কে জড়িত
পিয়ন / অফিস সহায়ক / এমএলএসএস
সাধারণত
৳৮,০০০

অযাচাইকৃত

আমারও হয়েছে
কৌশল সংবাদমাধ্যমে প্রকাশিত নকশা

নামজারির শুনানি বারবার পেছানো

ভূমি অফিস · সারা দেশে

শুনানির তারিখ দিয়ে ওই দিনে স্যার নেই বলে ফিরিয়ে দেয়। তিন-চারবার ঘোরার পর কেউ একজন বলে খরচ দিলে সামনের সপ্তাহেই হয়ে যাবে। অনলাইনে আবেদন করেও লাভ হয় না।

কোন ধাপে
নামজারি
কে জড়িত
নাজির / পেশকার
সাধারণত
৳৫,০০০
আমারও হয়েছে
কৌশল সংবাদমাধ্যমে প্রকাশিত নকশা

পুরনো নথি খুঁজতে রেকর্ড রুমের খরচ

ভূমি অফিস · সারা দেশে

পর্চা বা পুরনো খতিয়ান তুলতে গেলে বলে নথি পাওয়া যাচ্ছে না, ইঁদুরে কেটেছে। খরচ দিলে দুই দিনে বের হয়। দালাল ধরলে সেদিনই।

কোন ধাপে
নথি খোঁজা
কে জড়িত
রেকর্ড রুমের কর্মচারী
সাধারণত
৳২,০০০
আমারও হয়েছে
কৌশল সংবাদমাধ্যমে প্রকাশিত নকশা

খাজনার দাখিলায় বকেয়া বাড়িয়ে দেখানো

ভূমি অফিস · সারা দেশে

অনলাইনে খাজনা দিতে গেলে দেখায় বিশ বছরের বকেয়া। অফিসে গেলে বলে রেকর্ড ঠিক করতে হবে, খরচ আছে। খরচ দিলে বকেয়া কমে যায়।

কোন ধাপে
খাজনা / দাখিলা
কে জড়িত
তহসিল অফিসের কর্মচারী
সাধারণত
৳১,০০০
আমারও হয়েছে
কৌশল সংবাদমাধ্যমে প্রকাশিত নকশা

তহসিলদারের প্রতিবেদন আটকে রাখা

ভূমি অফিস · সারা দেশে

নামজারির ফাইল তহসিল অফিসে গিয়ে থামে। প্রতিবেদন না গেলে এসিল্যান্ড কিছু করতে পারেন না। প্রতিবেদন লেখার জন্য আলাদা খরচ, নইলে 'তদন্ত চলছে'।

কোন ধাপে
নামজারি
কে জড়িত
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা
সাধারণত
৳৩,০০০
আমারও হয়েছে
কৌশল সংবাদমাধ্যমে প্রকাশিত নকশা

মিস কেসে দুই পক্ষ থেকেই খরচ

ভূমি অফিস · সারা দেশে

নামজারি বাতিলের মিস কেসে দুই পক্ষই খরচ দেয়। সিদ্ধান্ত হয় দেরিতে, যাতে দুই পক্ষই বারবার আসে। দালাল বলে বড় খরচ দিলে একবারেই শেষ।

কোন ধাপে
মিস কেস
কে জড়িত
পেশকার + দালাল
সাধারণত
৳১০,০০০
আমারও হয়েছে
কৌশল সংবাদমাধ্যমে প্রকাশিত নকশা

জমি মাপতে সার্ভেয়ারের দুই পক্ষের খরচ

ভূমি অফিস · সারা দেশে

মাপের দিন সার্ভেয়ার দুই পক্ষের কাছ থেকেই নেন। যে বেশি দেয়, সীমানার খুঁটি সেদিকে সরে। না দিলে মাপ ওই দিন হয় না, যন্ত্র নষ্ট।

কোন ধাপে
জমির মাপ
কে জড়িত
সার্ভেয়ার / আমিন
সাধারণত
৳৮,০০০
আমারও হয়েছে

এটি সরকারি কোনো অভিযোগ কর্তৃপক্ষ নয়। বিস্তারিত