দুর্নীতি বুক দুর্নীতি বুক
  • এই নামে অফিস মেলেনি
← সব অফিস

সারা দেশের সরকারি হাসপাতাল

সরকারি হাসপাতাল

Government Hospital

এই অফিসের খবর ছড়িয়ে দিন

গত ৩০ দিনে কোনো অভিযোগ নেই · সব মিলিয়ে ৬টি
এই সংখ্যাটা কীসের?

শুধু গত ৩০ দিনে প্রকাশিত অভিযোগ থেকে রঙ ঠিক হয়। পুরোনোগুলো মোট সংখ্যায় থাকে। বাতিল বা এখনো দেখা হয়নি এমন অভিযোগ কোথাও গোনা হয় না।

মানুষের বলা কথা, কেউ যাচাই করেনি। কারও নাম এখানে নেই। কেন নেই

এখানে কীভাবে নেওয়া হয়

যাওয়ার আগে পড়ে যান — চিহ্নটা চিনলে ফাঁদটাও চেনা যায়।

  • কৌশল

    অপারেশনের তারিখ পেতে ওটি স্টাফের খরচ

    অপারেশনের সিরিয়াল দিলে তিন মাস পরের তারিখ। ওটির কেউ একজন বলে খরচ দিলে সামনের সপ্তাহে ঢুকিয়ে দেবে। জরুরি রোগীরা বাধ্য হয়ে দেন।

    কোন ধাপে
    অপারেশন
    কে জড়িত
    ওটি সহকারী
    সাধারণত
    ৳৫,০০০
  • কৌশল

    বেড নেই বলে মেঝেতে, খরচ দিলে বেড

    ভর্তির পর বলে বেড খালি নেই, মেঝেতে থাকেন। এক ঘণ্টা পর ওয়ার্ডবয় এসে বলে এক হাজার দিলে বেড ব্যবস্থা হবে। বেড আসলে খালিই ছিল।

    কোন ধাপে
    বেড বা কেবিন
    কে জড়িত
    ওয়ার্ডবয় / আয়া
    সাধারণত
    ৳১,০০০
  • কৌশল

    মৃত্যু বা মেডিকেল সনদে বাড়তি টাকা

    মৃত্যুসনদ বা আঘাতের মেডিকেল সার্টিফিকেট তুলতে গেলে বলে ডাক্তারের সই লাগবে, উনি নেই। খরচ দিলে সই এসে যায়। মামলার মেডিকেল সার্টিফিকেটে খরচ বেশি।

    কোন ধাপে
    সনদ (জন্ম, মৃত্যু, মেডিকেল)
    কে জড়িত
    রেকর্ড শাখার কর্মচারী
    সাধারণত
    ৳১,৫০০
  • কৌশল

    সরবরাহের ওষুধ নেই, কিন্তু খরচ দিলে আছে

    ফার্মেসি কাউন্টারে বলে সরকারি ওষুধ শেষ। ওয়ার্ডে খরচ দিলে সেই ওষুধই বের হয়ে আসে।

    কোন ধাপে
    ওষুধ
    কে জড়িত
    স্টোরের কর্মচারী / নার্স
    সাধারণত
    ৳৫০০
  • কৌশল

    টেস্ট বাইরে করাতে দালালের কমিশন

    সরকারি হাসপাতালে টেস্টের মেশিন নষ্ট বলে বাইরের ডায়াগনস্টিকে পাঠায়, সেখানে কমিশন আছে। একই টেস্ট ভেতরে হলে দশ ভাগের এক ভাগ খরচ।

    কোন ধাপে
    টেস্ট ও রিপোর্ট
    কে জড়িত
    দালাল + কিছু কর্মচারী
    সাধারণত
    ৳২,০০০
  • কৌশল

    সরকারি অ্যাম্বুলেন্স নষ্ট, বাইরেরটা কমিশনে

    রেফার করলে বলে সরকারি অ্যাম্বুলেন্স নষ্ট। গেটের সামনে দাঁড়ানো বেসরকারি অ্যাম্বুলেন্স তিনগুণ ভাড়া নেয়, তার ভাগ ভেতরে যায়।

    কোন ধাপে
    অ্যাম্বুলেন্স
    কে জড়িত
    ড্রাইভার + দালাল
    সাধারণত
    ৳৩,০০০

সংবাদে সরকারি হাসপাতাল নিয়ে যা এসেছে

  • › অপারেশনের তারিখ পেতে ওটি স্টাফের খরচ

    অপারেশনের সিরিয়াল দিলে তিন মাস পরের তারিখ। ওটির কেউ একজন বলে খরচ দিলে সামনের সপ্তাহে ঢুকিয়ে দেবে। জরুরি রোগীরা বাধ্য হয়ে দেন।

  • › বেড নেই বলে মেঝেতে, খরচ দিলে বেড

    ভর্তির পর বলে বেড খালি নেই, মেঝেতে থাকেন। এক ঘণ্টা পর ওয়ার্ডবয় এসে বলে এক হাজার দিলে বেড ব্যবস্থা হবে। বেড আসলে খালিই ছিল।

  • › মৃত্যু বা মেডিকেল সনদে বাড়তি টাকা

    মৃত্যুসনদ বা আঘাতের মেডিকেল সার্টিফিকেট তুলতে গেলে বলে ডাক্তারের সই লাগবে, উনি নেই। খরচ দিলে সই এসে যায়। মামলার মেডিকেল সার্টিফিকেটে খরচ বেশি।

আরও →
প্রতিকার চান? কার কাছে যেতে হবে দেখুন কার কাছে যাবেন, কী লিখবেন, নিয়মটা কী। দেখুন → যাঁরা টাকা নেন, তাঁদের জন্য একটি চিঠি এখানে কারও নাম নেই। তবু কিছু কথা থাকে। পড়ুন →

এটি সরকারি কোনো অভিযোগ কর্তৃপক্ষ নয়। বিস্তারিত